মেলান্দহে বাড়ী ঘরে হামলা অসুস্থ্য স্ত্রীকে মার-পিট

0
543

ষ্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে অতর্কিত ভাবে বাড়ী ঘরে হামলা বাক্কারের অসুস্থ্য স্ত্রীকে মার-পিট ও ২ বছরের শিশুর হাত ধরে উপরে ঢেল দেওয়ার অভিযোগ পাওয়া যায়। জানা যায়- মেলান্দহ উপজেলা বয়রাডাঙ্গা উত্তর পাড়া গ্রামে বাক্কার আলীর সাথে পূর্ব থেকে শত্রæতার জের ধরে একই গ্রামের বাসিন্দা অংক শেখের কন্যা জমিলা বেগম গংদের সাথে বিরোধ চলে আসিতেছে।

Advertisement

এমতাবস্থায় গত ২৫ সেপ্টেম্বর ২০২০ বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় হামলাকারীগণ অতর্কিতভাবে অভিযোগকারী বাক্কারের নিজ বাড়ীতে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া আংশিক ভাংচুর ও বাক্কারের অসুস্থ্য স্ত্রী সুন্দরী বেগম মৃত্যুর সাথে বিছানায় পাঞ্জা লড়ছে সেই স্ত্রীকেও মার-পিট করে ক্ষান্ত না হয়ে ২ বছরের শিশুকে হাত ধরে উপরে ঢেল মেরে হত্যার চেষ্টা করে। হামলাকারীরা হচ্ছে- ১) জমিলা বেগম, পিতা- মৃত অংক শেখ, ২) হাবিজল, পিতা- মৃত অংক শেখ, ৩) মোছাঃ ফাতে, পিতা- হাবিজল, ৪) কুলছুম, পিতা- হাবিজল, ৫) রেজি, পিতা- মৃত অংক শেখ, ৬) মোঃ নালু শেখ, পিতা- মৃত ইয়াছিন শেখ।

হামলাকারীগনের অতর্কিত আঘাতে আক্রমনাত্বক মনোভাব দেখে ভোগান্তির শিকার বাক্কার আলী ও তার পরিবারবর্গ ভয়ে আতঙ্কিত হয়ে বসবাস করিতেছে। কিন্তু মানবিক দৃষ্টিতে দেখা যাচ্ছে- ২ বছরের শিশু কি বা ছিল তার অপরাধ ? তাকেও আঘাত থেকে রক্ষা করেনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here