বন্যার ২৪ ঘন্টা পার হলেও আশ্রয় কেন্দ্র ও ত্রাণ পাইনি হরিজন স¤প্রদায়

0
433

উত্তরবঙ্গের রংপুর জেলার ৮টি কলোনীর প্রায় ৩০০পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে।বন্যার পানিতে ঘর বাড়ি ডুবার কারণে প্রয়োজনীয় আসবাব-পত্র ইত্যাদি নষ্ট হয়েছে। ঘর-বাড়ি ছাড়া এসব মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র,নিরাপদ পানি,খাবার, স্যানিটাইজার ইত্যাদি কিছুই পাইনি। তাই ক্ষোভে পরে এসকল গরিব মানুষ সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন হরিজন অধিকার আদায় সংগঠন, মহানগর রংপুরের সভাপতি সুরেশ বাসফোর,ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার সিনিয়র সভাপতি সুধির বাসফোর,সভাপতি লিটন বাসফোর,সম্পাদক ছোট্টু বাসফোর প্রমুখ। বক্তারা বলেন,আমরা বন্যায় আক্রান্ত হয়ে বাড়ি-ঘর ছেড়ে রাস্তা-ঘাটে মানবেতর জীবন -যাপন করছি। এ পর্যন্ত কাউন্সিলর,মেয়র, জেলা প্রশাসক কেউ কোন খোজ নেয়নি। আমরা থাকার জন্য আশ্রয় কেন্দ্র চাই,ত্রান চাই।

এক ঘন্টা অবস্থান করার পর অতিরিক্ত জেলা প্রশাসক সবাইকে আশস্থ করে বলেন যে,আগামীকাল মঙ্গলবার আপনাদেরকে ত্রাণ দেয়া হবে এবং আজকের মধ্যে আশ্রয় কেন্দ্র পাঠানোর ব্যবস্থা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here