মূল্য তালিকা না পাওয়ায় জরিমানা

1
680

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মুরগির দোকানে ও কাঁচা বাজারে বিক্রির মূল্য তালিকা না পাওয়ায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৪ মে মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

Advertisement

 

এই তদারকি কাজে এপিবিএন-১১ সদস‍্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় আব্দুল জব্বার মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মহানগরীর কাওরান বাজারে কিচেন মার্কেটের মুরগির বাজারে এবং পেঁয়াজ রসুন আদার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকা এবং অন্যান্য অপরাধে মোট ১৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’ এই তদারকি কাজে এপিবিএন-১১ সদস‍্যরা সার্বিক সহযোগিতা করেন। এই অভিযান চলমান থাকবে বলে জানান আব্দুল জব্বার মন্ডল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here