মুরাদ জংকে ঠেকাতে কেন এত অপপ্রচার

0
923

স্টাফ রিপোর্টারঃ আবারও ডানা বেঁধেছে অপশক্তি মুরাদ জংকে ঠেকানোর জন্য যেমনটি করেছিল আগে রানা কে কেন্দ্র করে।আচ্ছা আপনারাই বলেন তো রানার দায়ভার কি মুরাদ জংয়ের? মুরাদ জং কি বিল্ডিং এর মালিক? মুরাদ জং এর কথাই কি রানা বিল্ডিং করেছে? মুরাদ জং কি বিল্ডিংয়ে করার পারমিশন দিয়েছে? যদি এগুলি কোনটাই সে করে না থাকে, তাহলে এই বিল্ডিং এর দায়ভার,রানার দায়ভার, কেন মুরাদ জং নিবে। কেন নোংরা রাজনীতি হবে এই রানাকে নিয়ে কেন সব দায়ভার নিয়ে মুরাদ জং কে সরে যেতে হবে? মুরাদ জংয়ের দোষ ছিল সে সাধারণ মানুষকে অনেক ভলোবাসতো, সবাইকে বিশ্বাস করত।

Advertisement

হ্যাঁ তার আরও অনেক দোষ ছিল সে সাধারন মানুষের কাছে টানতো, সাধারণ মানুষকে বুঝতো, নেতা কর্মী মূল্যায়ন করত, দলকে ভালোবাসতো। সব সময় দলের বিজয় চিন্তা করত, কিভাবে দলের সম্মান বজায় রাখা যায়, দলকে কিভাবে মাথা উঁচু করে সবার সামনে পরিচয় করে দেওয়া যায়, সে চিন্তা করা যদি হয় অপরাধ তাহলে সে অনেক বড় অপরাধী তাঁকে শাস্তি দেন। কিন্ত আমার বোধগম্য হয় না কেন এত ভয় মুরাদ জং কে? কিসের ভয়? কাদের ভয়? মুরাদ জংকে ভয় কি এই কারণে সাধারন মানুষ তাকে চায় তাকে ভালোবাসে।তাই ফেস্টুন ছিড়ে ফেলে কি মুরাদ জংকে সাভার -আশুলিয়ার মানুষের কাছ থেকে মুুছে ফেলা যায়।মুরাদ জং তো মানুষের হৃদয়ে বাস করে।তার নম্রতা,ভদ্রতা,সদ্যহাস্য দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সবার।আত্মার পবিত্রতা ফুটে উঠেছে তার চেহারাতে।রাজনীতিরকুট চালে পিষ্ঠ হতে হবে না আর তাকে।ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন পাচ্ছে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।ইতোমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিকট সকল প্রার্থীদের নামের তালিকা হস্তান্তর করা হয়েছে। একজন আদর্শ নেতার মধ্যে যেসব বৈশিষ্ট্য ও গুণাবলি থাকা দরকার তার সবই আছে মুরাদ জং এর মধ্যে বলে জানিয়েছে দলটির নীতিনির্ধাকরা। মূলত টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের লক্ষ্যে দলটি এবার এতটা বিচার বিশ্লেষণ করে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে আওয়ামী লীগের জন্য অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। কেননা ইতোপূর্বে কখনোই প্রার্থী মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এতটা বিচার বিশ্লেষণ করেনি। তাই প্রার্থী মনোনয়নে এই সূক্ষ্ম-বিচার বিশ্লেষণ আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৯ আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতা নৌকা প্রতীক থেকে মনোনয়নের জন্য আলোচিত হলেও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মুরাদ জংই পেতে যাচ্ছে এ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন। তাই তার সমর্থকদের মাঝেও যেনো আনন্দের সীমা নেই। ইতোমধ্যেই তার সমর্থকদের ব্যাপক প্রচার প্রচারণায় ঢাকা-১৯ আসনের নির্বাচনী এলাকায় তার জয়জয়কার চলছে। প্রতিটি মহল্লা তার ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্রচার প্রচারণাতেও পিছিয়ে নেই জং সমর্থকরা। এখনো পর্যন্ত প্রচার প্রচারণায় জং সমর্থকরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। তবে দল থেকে চূড়ান্ত ঘোষণা আসার পূর্বে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন মুরাদ জং।তিনিই মুুুুরাদ জং যে কি না ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঢাকা-১৯আসনের জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য ডাঃদেওয়ান সালাউদ্দিনকে দেড় লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here