দুঃস্থ মহিলা ও পুরুষদের মধ্যে ভাতার অর্থ বিতরন

5
927
কামরুল হাসানঃ সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতার অর্থ বিতরন করেন জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফখরুল আলম সমর। বাংলাদেশ সরকার জনবান্ধব সরকার। এই সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাড়াঁতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এই প্রত্যয়কে এগিয়ে নিতে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তেতুঁলঝোড়া ইউপি কার্য্যলয়ে এ অনুষ্ঠান হয়। এতে অংশ নেয় স্থানীয় কয়েকশ বিধাব, বয়সবৃদ্ধ প্রতিবন্ধি সমাজের অসহায় ব্যক্তিরা। ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেতুঁলঝোড়া ইউপির  জনবান্ধব চেয়ারম্যান ফখরুল আলম সমর। সভাপতিত্ব করেন সাভার উপজেলার সমাজ সেবা অফিসার জিয়াউর রহমান। বয়স্ক,বিধবা, প্রতিবন্ধিদের মোট ১৩০৬ জনের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়। এর মধ্যে ৯৪ জনকে  ১৬ হাজার টাকা করে ভাতার অর্থ দেয়া হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলার আওয়ামী-সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হাজি রফিক মেম্বার  ইউপি সচিব মীর আব্দুল বারেক সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here