মুজিবনগর দিবসে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা

0
1560

ঐতিহাসিক মুবিজনগর দিবস উপলক্ষে আজ (১৭ এপ্রিল) বিকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ মুজিবনগর দিবসের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপাচার্য তার বক্তব্যে তৎকালীন মুজিবনগর সরকারের দায়িত্ব পালনকৃত সরকার প্রধানদের গুরুত্ব এবং একই সঙ্গে বর্তমান স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে তৎকালীন মুজিবনগর সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন।
সভায় আরো বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকসহ অন্যান্য বক্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here