মালেকা বেগমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

9
1667

আইনমন্ত্রীর একান্ত সচিব এম মাসুম এর মাতা মালেকা বেগমের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য আইনমন্ত্রীর একান্ত সচিব এম মাসুম এর মাতা মালেকা বেগম আজ শুক্রবার সকালে দিনাজপুরে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। (ড. মো. রেজাউল করিম)

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here