মাদ্রাসা থেকে শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের মরদেহ উদ্ধার

0
900

গাজীপুরে একটি মাদ্রাসা থেকে শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ডের পূর্ব চান্দনা এলাকায় অবস্থিত হুফফাজুল কোরআন নামে ওই মাদ্রাসার ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহতরা হলেন- হুফফাজুল কোরআন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছাত্র মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদের ছেলে। এ বিষয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউসিন্সল মো. রফিকুল ইসলাম জানান, নিহত মাহমুদার স্বামী ইব্রাহিম খলিল চান্দনা এলাকায় হ্ফফাজুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। সেই হিসেবে মাহমুদা ওই মাদ্রাসায় থাকতেন। তার বোনের ছেলে মামুনও তার সঙ্গে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো। আজ মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা মাহমুদা ও মামুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাহমুদার মরদেহ ঘরে ও মামুনের মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here