তুলার গুদাম ও একটি কাঠের দরজার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

2
856

গাজীপুরে একটি তুলার গুদাম ও একটি কাঠের দরজার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে মহানগরের সালনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভোররাতে সালনা এলাকায় মহিউদ্দিন ও মো. আলীর তুলার গুদাম এবং রিয়াজুল ইসলামের একটি কাঠের দরজার দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনে গুদাম ও তুলা, দরজাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে বলে সূত্র জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here