মাদারীপুরে শিবচরে যাত্রীবাহী বাসের চাপায় শ্রমিক নিহত

0
616

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের চাপায় রিপন ফকির (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেলোয়া এলাকার খোরশেদ ফকিরের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করতেন।

Advertisement

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্র জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিতে লাইন সংযোগের কাজ করছিলেন রিপন। এ সময় রাস্তা পার হতে গেলে বরিশাগামী বিএমএফ পরিবহনের যাত্রাবাহী একটি বাস রিপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, কাঁঠালবাড়ি ঘাটে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here