গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ

0
598

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের ছাদ থেকে ধারালো অস্ত্র দিয়ে খুন হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। তার পরণে কালো ফুল প্যান্ট ও কালো-সাদা চেক শার্ট রয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার গভীররাতে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এস এম রকিবুল হক জানান, শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নামের ট্রেনের ছাদে মরদেহটি পাওয়া যায়। রাত পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রস ট্রেনটি জয়দেবপুর রেল জংশনে এসে থামে। এ সময় জংশনের লোকজন (ক্লিনার) অপর একটি ট্রেনে পানি দিয়ে ধোয়া-মোছার কাজ করছিল। তারা পাশে স্টেশনের অন্য লাইনে দাঁড়িয়ে থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে এক যবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে রেলওয়ে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বুকে, তল পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ছিনতাইকারী বা দুর্বৃত্তরা তাকে হত্যা করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। অথবা অপরাধি চক্র পরিকল্পিত ভাবে ট্রেনের ছাদে হত্যা করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here