মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি

0
1968

মোঃ জেহাদ হোসেন, (বিপিএম), অফিসার ইনচার্জ, ওয়ারী থানা, ডিএমপি, ঢাকা
মোঃ আবদুল আলীম/মোঃ নাসির উদ্দিন মাসুদঃ
পুলিশ জনগনের বন্ধু, জনগনের জানমাল রক্ষার্থে পুলিশ হচ্ছে আশার আলো। কিছু পুলিশের অক্লান্ত পরিশ্রম ও সততার কারনে একদিকে যেমন জন নিরাপত্তা নিশ্চিত হচ্ছে তেমনই পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি উজ্জল হচ্ছে। ঢাকা মহানগরের ওয়ারী থানা। অফিসার ইন চার্জ হিসেবে ১৮-১১-২০১৫ ইং তারিখে যোগ দেন মোঃ জেহাদ হোসেন। ১৯৯৫ সালে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন। অল্প দিনেই তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বিভাগের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে অনেক প্রশংসিত হন। পুলিশ বিভাগে তার সহকর্মী ও উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে তিনি হয়ে ওঠেন আলোচিত, প্রশংসনীয় ও আস্থার প্রতিক। এরই ধারাবহিকতায় তিনি ২০১৫ সালে বাংলাদেশ সরকারের নিকট থেকে বিশেষ সম্মানিত বিপিএম পদক লাভ করেন। তিনি এ প্রতিবেদকদের বলেন থানা এলাকা থেকে সকল প্রকার সন্ত্রাস, ছিনতাই, মাদক চাঁদাবাজি ইত্যাদির ওপর জিরো  টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে একটি বাস্থব উদাহারন দেয়া দরকার। গত ২৯-৮-২০১৬ ইং তারিখে থানার অফিসার ইন চার্জের নেত্রিত্বে এসআই অ.স.ম. মাহমুদুল হাসান, সঙ্গীয়  মোঃ মেলিম মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই সুকান্ত বিশ্বাস, কনস্টেবল/১১৩২২ আব্দুর রশিদদ, কনস্টেবল/১১১৯২ মাসুদ পারভেজ সকলেই ওয়ারী থানা ডিএমপি ঢাকার নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী থানার কলসাইন হোন্ডা মোবাইল-৪৩ এর অফিসার ও ফোর্সের সহায়তায় ওয়ারী থানার মামলা নং ১৮ তাং ২৭-৮-২০১৬ ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড ঘটনার সাথে জড়িত থাকা তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম ইমন (২১) পিতাঃ মোঃ আল আমিন, মাতাঃ শাহনাজ বেগম, গ্রামঃ হাসাইল, থানাঃ টংগীবাড়ী, জেলাঃ মুন্সীগঞ্জ, বর্তমানে ধলপুর বউবাজার, ৫/এফ মমতা মঞ্জিল ৪র্থ তলা থানাঃ যাত্রাবাড়ী, ঢাকাকে জিজ্ঞাসাবাদে তার শিকারোক্তি অনুযায়ী গুলিসহ অস্ত্র উদ্ধার করেন। অফিসার ইন চার্জ মোঃ জেহাদ হোসেন (বিপিএম) এর নেতৃত্বে উক্ত তারিখে বেলা ১৭.৩০ ঘটিকায় সফল এ অভিযানের পরিসমাপ্তি ঘটে। উল্লেখ, উদ্ধার করা অস্ত্র চোরাই যাওয়া যা আসামী অবৈধভাবে নিজ হেফাজতে রেখেছিল। চৌকষ এ পুলিশ কর্মকর্তা আসামীর বাড়ীর ৪র্থ তলার সিঁড়ির কোনায় কাঠের মিটসেফের নিচ থেকে আসামীর দেখানো ও হেফাজত থেকে উদ্ধার করা হয়। এধরনের নানা কল্যাণমুখী ও জনসচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা বহুল প্রশংসা লাভ করে। আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে তার এ সফলতায় এলকাবাসী যেমন উপকৃত হয়েছে তেমনই পুলিশ বিভাগ পেয়েছে একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ পুলিশ কর্মকর্তা। এর দরুন উজ্জল হয়েছে সরকারের নিকট পুলিশ বিভাগের অবস্থান ও আস্থা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here