মাদক ও জুয়ার বিরুদ্ধে বয়ান করায় মসজিদে ইমামকে পিটালেন কমিটির নেতারা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64704

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64704, 'post_views_count', '0')

0

মসজিদে আরবী খুৎবা-পূর্ব বাংলা আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী কথা বলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলা এলাকায় ছনখোলারজুম জামে মসজিদের ইমামকে প্রকাশ্যে পিটিয়েছে মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কয়েকজন নেতা।শুক্রবার ওই মসজিদের উঠানে পবিত্র জুমার নামাজ শেষে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। পিটুনির শিকার ইমামের নাম মাওলানা আবদুল কাইয়ুম (২৫)।  ভুক্তভোগী ইমাম আবদুল কাইয়ুম স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার পবিত্র জুমায় আরবী খুৎবার আগে বাংলায় আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী বক্তব্য প্রদান করি। একইভাবে বেনামাজীদের বিষয়ও আলোচনায় আসে। কিন্তু এসব বক্তব্য মসজিদ কমিটির কয়েকজন নেতার গায়ে লাগে। পরে জানতে পারি কমিটির ওই লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়েছেন।

Advertisement

আবদুল কাইয়ুম আরো জানান, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলে অতর্কিতভাবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে আব্দু ছালাম, মৃত শফিকুর রহমানের ছেলে ও মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আব্দু ছালামসহ মৃত রশিদ আহমদের ছেলে জামাল হোসেন আমাকে বেদম প্রহার শুরু করেন। এ সময় প্রত্যক্ষদর্শী লোকজন এসে তাদের নিবৃত্ত করেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here