মাকে কোপাল ছেলে

0
714

রাজধানীতে এবার মাদকের টাকা না পেয়ে আনোয়ারা বেগম কাকলী (৪০) নামের এক নারীকে তার ছেলে বটির কোপ দিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগমের স্বামী আমির আহামেদ জানান, তার ছেলে আবির (১৯) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে সে। টাকা না পেয়ে, ঘরে থাকা বটি দিয়ে আনোয়ারা বেগমকে কুপিয়ে আহত করে। আনোয়ারা বেগমের বাম হাতে, পায়ে ও মাথায় চার-পাঁচটি স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান আলামিন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here