আল-আমিনের যৌতুকের বলি হলেন স্ত্রী মহিমা

0
756

অপরাধ বিচিত্রা:ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলিয়া শিবপুর ০৩ ওয়ার্ডের হেলাল উদ্দিন ফরাজী’র ছেলে বিজিপি সদস্য মোঃ আল আমিনের নামে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। যার সিপাহী নাম্বার- ১০০৪১৮, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

Advertisement

যৌতুকের জন্য নির্যাতনের পর গৃহবধূকে শ্বাসরোধে হত্যার করার  চেষ্টা চালায় আল-আমিন ও তার পরিবার

নির্যাতিত মোসাঃ মহিমা খানম লালমোহন থানার বদরপুর ইউপি বগির চর   গ্রামের মো:জাহাঙ্গীর আলম মাস্টার মেয়ে।

স্বজনরা জানান,বছর আগে মহিমা খানম  সঙ্গে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলিয়া শিবপুর ০৩ ওয়ার্ডের হেলাল উদ্দিন ফরাজী ছেলে বিজিপি সদস্য মোঃ আল আমিনের বিয়ে হয়।

 এরপর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিরোধের জেরে  নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় মহিমা স্বামী আল-আমিন, শাশুড়ি, ননদ ও দেবর মিলে বেধর-মারধরের পর তাকে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করেন

স্বজনরা আরো জানান, স্বামী ও শ্বশুরের পরিবারের নির্যাতনের কারণে এর আগেও মহিমা‘র বাবা ধাপে ধাপে প্রায় সাত লক্ষ টাকা যৌতুক দিয়েছেন। তার পর মুক্তি পাননি যৌতুক খেকো স্বামী বিজিবি সদস্য আল-আমিনের কাছে।

এ বিষয়ে মহিমার বাবা বাদী হয়ে বোরহান উদ্দীন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মহিমার অভিযোগের বিষযে বোরহান উদ্দীন থানার অফিসার ইনচার্জ সাথে মুঠোফোনে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here