পটুয়াখালীতে চিরুকুট লিখে নববধুর আত্মহত্যা

0
615

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ওড়নায় চিরুকুট লিখে কুলসুম বেগম (১৭) নামের এক নববধু আত্মহত্যা করেছে। বুধবার রাতে কুলসুম তার নিজ বাসায় আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরেরদিন বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে তার পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে কুলসুমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা তড়িগড়ি করে নামিয়ে দেখে কুলসুম মারা গেছে। তখন তারা কুলসুমের লাশ ঔ বাসা থেকে তাদের পুরোন বাড়ীতে নিয়ে যায়। ফাঁস লাগানোর পূর্বে কুলসুম তার ওড়নায় একটি সুইসাইড নোট লিখে রেখে যায়। যাতে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং সে একজনকে খুব ভালোবাসে।  সকালে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন কুলসুমের লেখা চিরকুট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

Advertisement

জানাযায়,  মৃত কুলসুম পশ্চিম হেতালিয়া এলাকার কবির গাজীর মেয়ে। কয়েক মাস আগে কুলসুমের সাথে আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। মাসুদের সাথে তার কাবিন হয়েছিল কিন্তু এখন পর্যন্ত উঠিয়ে নেয়নি। মাসুদ চট্রগ্রামে কাজ করে। মাসুদ কুলসুমদের বাড়িতে বিয়ের পরে কখনো আসে নাই। কিন্তু কুলসুমের সাথে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি এ বিয়ে মেনে নেয়নি। পরে বুধবার রাতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে আত্মহত্যা করে।

এটি হত্যা না আত্মহত্যা এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here