মহিপুরে ২১সে আগস্টে নিহতদের স্বরণে দোয়ামোনাজাত

0
531

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিপুর থানা যুবলীগের উদ্যোগে ও সদর ইউনিয়ন যুবলীগের সহযোগিতায় শুক্রবার  (২১ আগস্ট ) সকালে মহিপুুর  থানা যুবলীগ  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মহিপুর থানা  যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়

Advertisement

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসহাক শেখ, মহিপুর থানা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম,  বশির হাওলাদার, সিরাজুল ইসলাম, ইব্রাহিম হাওলাদার, সিদ্দিক মোল্লা সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

সভায় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সেই সাথে এই হামলায় জড়িতদের দ্রæত শাস্তি কার্যকর করার দাবী করেন তারা। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here