দায়িত্বে অবহেলার অভিযোগ- কুয়াকাটা সৈকতে মাটির নীচ থেকে বেরিয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল

0
675

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটায় মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে সমুদ্র থেকে উঠে আসা দেশের দ্বিতীয় সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের সামান্য পূর্বদিকে বেরিয়ে আসা এ ক্যাবল যেকোন অসাবধনতায় ক্ষতি সাধিত হলে বিছিন্ন হয়ে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সকল ধরনের সার্ভিস। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর দুটার সময় আস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের ঝাপটায় বালুক্ষয়ের ফলে মাটির অ-গভীরে থাকা এ ক্যাবল বেরিয়ে এসেছে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন করেছি।

Advertisement

বিষয়টি উর্ধ্বতনদের জানানো হয়েছে। বর্তমানে (২৪ ঘন্টা) সার্বক্ষনিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুক’লে থাকলে শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।

উল্লেখ্য ৯ আগস্ট আলীপুরের এক জমির মালিক স্কাবেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ করে। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন।

স্থানীয়রা জানান, কোন সাংকেতিক নির্দেশনা চিহ্ন ছাড়া মাটির সামান্য নিচ দিয়ে কুয়াকাটা সৈকত থেকে গোড়া আমখোলা পাড়ায় ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সংযোগ ক্যাবল টানার ফলে এমন দুর্ঘটনা ঘটছে।

সড়ক কিংবা মহাসড়কের উন্নয়ন কাজের সময়ও এমন দূর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা করছেন। আর এর দ্বায়ভার নিতে হবে স্থানীয়দের। স্থানীয়রা আরো জানান, সাবমেরিন ক্যাবল স্থাপণে যথাযথ নিয়ম মানা হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here