হযরত উছমান ইবনে আফ্ফান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, আমি মহানবী (সা:) কে বলতে শুনেছি, যে ব্যাক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে তদ্রপ একটি বাড়ি নিমার্ণ করবেন।
উক্তম বিষয়ে আবূ বকর, উমর, আলী, আব্দুল্লাহ ইবনে আমর, আনাস, ইবনে আব্বাস, আয়েশা, উম্মে হাবীবা, আবূ যার, আমর ইবনুল আবাসা, ওয়াছিলা ইবনে আসকা, আবূ হোরায়রা, ও জাবির ইবনে আব্দুল্লাহ (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত আছে।
ইমাম তিরমিযী (র:) বলেন: উছমান (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
হযরত রাসূলুল্লাহ (সা:) থেকে বর্ণিত তিনি ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরী করবে তা ছোট হোক বড়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নিমার্ণ করবেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩১৮-৩১৯)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

