হযরত আবূ সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) ইরশাদ করেছেন: কবরস্থান ও গোসলখানা ছাড়া পৃথিবীই মসজিদ।
উক্ত বিষয়ে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আমর, আবূ হোরায়রা, জাবির, ইবনে আব্বাস, হোরায়রা, আনাস, আবূ উমামা ও আবূ যার (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত আছে। তাঁরা বলেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: আল্লাহ তাআলা আমার জন্য সমগ্র যমীনই মসজিদ ও তাহারাতের উপায় {অর্থাৎ তায়াম্মুম করার উপায়} হিসেবে নির্ধারণ করেছেন।

