হযরত ইবনে উমর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী (সা:) এর যুগে আমরা মসজিদে ঘুমাতাম। আর তখন আমরা ছিলাম তরুণ বয়সের। ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত ইবনে উমর (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
ওলামায়ে কেরামগণের একদল মসজিদে ঘুমানোর অনুমতি দিয়েছেন। তবে ইবনে আব্বাস (রা:) বলেন: মসজিদকে শয়ন ও দিবা-নিদ্রার স্থান বানানো যাবে না। আলেমগণের একদল ইবনে আব্বাস (রা:) এর এই অভিমত গ্রহণ করেছেন।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩২১)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

