হযরত আমর ইবনে শুআইব, তাঁর পিতামহ আব্দুল্লাহ ইবনে আমর (রা:) সূত্রে বর্ণনা করেন যে, মহানবী (সা:) মসজিদে কবিতা পাঠ ও ক্রয়-বিক্রয় করা এবং জুমআর দিন নামাযের আগে বৃত্তাকার হয়ে বসা নিষিদ্ধ করেছেন। উক্ত বিষয়ে হযরত বুরায়দা, জাবির ও আনাস (রা:) প্রমুখ থেকেও হাদিস বর্ণিত রয়েছে।
ইমাম তিরমিযী (র:) বলেন: আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা:) কর্তৃক বর্ণিত এই হাদিসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩২২)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।
