মদের লাইসেন্সে এ দেশের মুসলমান মেনে নেবে না

0
569

মদের লাইসেন্স দিয়ে জাতিকে বেশামাল করার চক্রান্ত এদেশের মানুষ মেনে নেবে না উল্লেখ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম বলেছেন, ৯০ ভাগ মুসলমানের দেশে মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন ও মুহা. দেলাওয়ার হোসেন।

Advertisement

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে যুব সমাজকে বেশামাল করে দিতে চায়। একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। এই সরকার ইসলাম, ইসলামী শিক্ষা ও ইসলামী তাহজীব-তামাদ্দুনকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তিনি আরো বলেন, একদিকে বইমেলায় ইসলামী বই প্রদর্শন ও বিক্রি অলিখিত আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে। অপরদিকে যুব সমাজকে মদ, মাদকতা ও বিকৃত কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশপ্রেমিক জনতা যুব সমাজ ও জাতিকে ধ্বংসকারী সরকারের এই অনৈতিক সিদ্ধান্ত কখনো মেনে নেবে না। অবিলম্বে ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা মদের অবাধ লাইসেন্স প্রদানের আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা তীব্র গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন স্থবির হতে চলেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here