দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ”বাজারে থাকবে বিশেষ টিম

0
541

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ পরেছেন চরম ভোগান্তিতে । এর মধ্যে কয়দিন বাদেই শুরু হবে রোজা। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোজাকে  সামনে রেখে মার্চ মাসে মাঠে নামবে অধিদপ্তরের বিশেষ টিম।মঙ্গলবার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার (পাইকারি ও খুচরা) সমিতির নেতাদের সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

Advertisement

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ৬টি টিম থাকবে। এছাড়া ৬৪ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসাররা আছেন, তারাও বাজারে অভিযান পরিচালনা করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here