ভোলায় ১৬দিন পর ব্যবসায়ী মুসা হত্যাকারী মহসিন পুলিশের হাতে গ্রেফতার।

0
1223

ভোলা শহরের কাচাঁ বাজারের আলোচিত জবাই করে হত্যা ব্যবসায়ী মোঃ মুসা (৫৫) এর প্রধান হত্যাকারী মোঃ মহসিন কে। মঙ্গলবার সকালে ভোলা আলিগন ইউনিয়নের ২নং ওয়ার্ড নিজ বাড়িতে থেকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।
মঙ্গলবার সকালে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর খায়রুল কবীরসহ একটি পুলিশের টিম গোপন সংবাদের মাধ্যমে হত্যাকারী মহসিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মোঃ মহসিন ওই এলাকার বাসিন্দা মোঃ মোস্তাফা হাওলাদারের ছেলে।
মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আদালতের কাছে সোপর্দ করে মুসা হত্যাকারী মহসিনকে। এ তথ্য জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন।
উল্লেখ্য, গত ২৬শে মার্চ রোজ রবিবার আনুমানিক রাত ১১টার দিকে ভোলা কাচাঁবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোঃ মুসাকে ব্যবসায়ী সমিতির অফিসে রাতের অন্ধকারে নিমর্মভাবে ছুড়ি আঘাত করে জবাই করে হত্যা করা হয়। পরে ভোলা সদর মডেল থানার পুলিশ লাশটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here