ভোটারের হাত থেকে ব্যালট পেপার নিয়ে সিল মারলেন নেীকার এজেন্ট

0
440

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভারের আশুলিয়ার একটি কেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নৌকার এজেন্টকে সিল মারার দৃশ্য দেখা গেছে।বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আশুলিয়ার আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাবালে নুর বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে এমন দৃশ্য চোখে পড়ে।এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের এজেন্ট জমির আলী বলেন, সকাল থেকে ভালভাবেই ভোট গ্রহণ চলছিল। কিন্তু দশটার দিকে এক ব্যাক্তি এসে বলে দেয় নৌকার ভোট ওপেনে হবে। এর পর থেকেই নৌকার পোলিং এজেন্ট জিয়া ভোটারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করে নিজেই সিল মারছেন। পরে পুলিশ এসে বন্ধ করে দেন।

Advertisement

এব্যাপারে পুলিশের দায়িত্বরত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বলেন, এধরনের ঘটনা ঘটে নি। সামান্য জটলা সৃষ্টি হযেছিল তা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমি অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়েছি। সাথে সাথেই বন্ধ করেছি। আপনারা চাইলে ভিতরে গিয়ে দেখতে পারেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here