কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নওমুসলিম বৃদ্ধের মুত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64601

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64601, 'post_views_count', '0')

0

কুয়াকাটা-ঢাকা মহাসড়কের তুলাতলী হাসপাতালের সামনের সড়কে মিমজাল পরিবহনের চাকায় পিষ্ঠ হয়ে নওমুসীলম আব্দুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭টায় ওই এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মহিপুর থানা পুলিশ ঘাতক গাড়ীটিকে আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে মিমজাল নামক একটি পরিবহন সন্ধা ৬টা ৫০মিনিটের দিকে ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দিয়ে তুলাতলী ২০ শয্যা হাসপাতালের সামনে পৌছালে রাস্তা পার হবার সময় নওমুসলিম সোবাহানকে চাপা দিয়ে দ্রুত সটকে পরে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা ধাওয়া করে আলীপুর থ্রী-পয়েন্ট এলাকা থেকে পুলিশের সহযোগিতায় ঘাতক বাসটিকে আটক করে।

 এসময় বাসের চালক-হেলপার পালিয়ে যায়। আঃ ছোবাহানের বাড়ি কুয়াকাটার তুলাতলী নামক গ্রামে। প্রত্যক্ষ্যদর্শীরা আরও জানান, মিমজাল পরিবহনটি দ্রুত গতিতে বেপরোয়াভাবে চালাচ্ছিল। সড়ক পার হওয়ার সময় গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে যায় সোবাহানের। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ এম এ খায়ের বলেন, লাশ ময়না তদন্তের প্রক্রিয়াধীন রয়েছে এবং গাড়িটি আলীপুর থ্রী পয়েন্টে আটক করে রাখা হয়েছে, পরে থানায় নিয়ে রাখা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here