ভূয়া র‌্যাব সদস্য গ্রেফতার

0
497

ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড় এলাকা হতে ০১ জন ভূয়া র‌্যাব পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪।ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ১৮ অক্টোবর ২০১৯ইং তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস,

Advertisement

ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞাত হয় যে, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড় এলাকা হতে ধৃত ও অজ্ঞাত নামা আসামীগণ প্রতারণা করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নূও নবী (৪০), কথিত মামুন, পিতা-রহম আলী, মাতা-ছালেহা, গ্রাম-জুনকাই, থানা-দেল দোয়ার, জেলা-টাংগাইলকে গ্রেফতার করেন। উক্ত আসামী মোঃ নূও নবী (৪০) ও তাহার ছেলে আবু তাহেরসহ আরো অজ্ঞাত নামা কয়েক জন আসামী সংঘবদ্ধ ভাবে দীর্ঘ দিযাবৎ ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, গাজীপুর ও আশপাশের জেলায় বিভিন্ন সময় বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। সম্প্রতি উক্ত আসামী র‌্যাবের ঠিকাদার ও বিভিন্ন ব্যবসায়ী সেজে র‌্যাবের ওয়ার্কসপে পুরাতন ইঞ্জিন, জেনারেটর, লাইজু সেলো মেশিন প্রতারনা মূলক ভাবে নিরিহ জনসাধরণের নিকট বিক্রি করার কথা বলে টাকা-পয়সা নিয়ে আত্মসাৎ করে আসিতেছে। যে সকল ব্যক্তিরা উক্ত আসামীর নিকট হতে নগদ অর্থ দিয়ে প্রতারনায় স্বীকার হয়েছে তাদের নাম নি¤েœ প্রদত্ত হলো ঃ

ক। মোঃ ফারুক (৩০), পিতা-মোঃ রুস্তম আলী, সাং-আছিম, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ নগদ ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা।

খ। মোঃ রইছ উদ্দিন(৪৫),পিতা-মোঃ আবুল কাশেম, সাং-চরকৃষ্ণপুর, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ নগদ ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা।

গ। মোঃ হারেজ আলী, পিতা-সুমন, সাং-চরকৃষ্ণপুর, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ নগদ ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা।

ঘ। মোঃ কবির হোসেন (৩২), পিতা-মোঃ লোকমান আলী, সাং-আছিম পাটুলী মন্ডলবাড়ী, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ নগদ ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা। সর্বমোট ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা উল্লেখিত নিরিহ মানুষদের কাছে টাকা নিয়ে আত্মসাৎ করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ নূর নবী এর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here