জাবিতে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ

0
509

কামরুল হাসান রুবেলঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)- এর শি¶ার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের ফাঁসির দাবিতে ও ভারতের সাথে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শি¶ার্থীরা। মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

এর আগে বেলা একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here