ভুয়া পুলিশ সুপার আটক

0
1499

সিলেটের গোলাপগঞ্জে সাব্বির আহমদ রাজ (৩২) নামে এক ভুয়া পুলিশ সুপারকে আটক করেছে রাতের টহলরত পুলিশ। সে উপজেলার বাঘা ইউপির গোলাপনগর পরগনাবাজার গ্রামের মাওলানা আপ্তাব উদ্দিনের ছেলে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় গোলাপগঞ্জ মডেল থানার এএসআই রুকন আহমদ উপজেলার ঢাকা দক্ষিণ সিটি ব্যাংকের নিচ থেকে তাকে আটক করেন।

Advertisement

এএসআই রুকন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাদক্ষিণ বাজার এলাকায় ডিউটি চলাকালীন সিটি ব্যাংকের সামনে ভুয়া পুলিশ সুপার কার্ডধারি ব্যক্তির রহস্যজনক আনাগোনা দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন দপ্তরের এসব ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। ॥ গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগে পুলিশের নাম ব্যবহার করে জালিয়াতি করায় তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here