ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে

0
1413

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় লেগুনা  থেকে ছিটকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নুসরাত জাহান ঝুমা নামের ওই তরুণী ইডেন কলেজের প্রথম বর্ষে পড়তেন।

Advertisement

কলেজ থেকে লেগুনায় করে বাসায় ফেরার সময় বেলা সাড়ে ১১টার দিকে ঝুমা দুর্ঘটনায় পড়েন বলে তার বড় বোন জিবুন্নেসা জানান। জিবুন্নেসা জানান, রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান ঝুমা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here