ভালো শিক্ষক থাকলে সব কিছু সফল হবেঃ না’গঞ্জে প্রতিমন্ত্রী বিপু

0
601

সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল : গত ৭ সেপ্টেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বক্তব্যে তিনি বলেন, এই স্কুলটি খুবই জরুরী ছিলো। স্কুলটি সুন্দর হয়েছে। কিন্তু পরিচালনার দিকেও নজর রাখতে হবে। খরচ বেশি হলেও ভালো শিক্ষক রাখতে হবে কারন সব কিছু সফল হবে যদি ভালো একজন শিক্ষক হয়। প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে ওয়েস্ট (বর্জ্য) এনার্জি পাওয়ার প্ল্যান্ট নিয়ে তিনবার টেন্ডার দিতে চেয়ে ছিলাম কিন্তু কেউ আসেনি। পাওয়ার প্ল্যান্টের জন্য বেশি বর্জ্য দরকার হয়। এখানে বর্জ্য কম। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ, নির্ধারিত জায়গাতে অবশ্যই পাওয়ার প্ল্যান্ট করতে হবে। তাই আবার টেন্ডার দিয়েছি।

Advertisement

সর্ব প্রথম প্রজেক্ট হলো নারায়ণগঞ্জ। উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, আগামী বছর মুজিববর্ষ হিসেবে ঘোষনা করা হয়েছে। তাই জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ বিভাগ থেকে আমরা এক ঘন্টা বেশি কাজ করবো এবং সেবাবর্ষ হিসেবে পালন করবো।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিদ্যুৎ সেক্টরকে গুরুত্বপূর্ন আখ্যা দিয়ে বলেন, যদি পাওয়ার জেনারেশন না হয় তাহলে দেশের উন্নয়ন এগোবে না।

সেই জেনারেশনের দায়িত্বটিও প্রধানমন্ত্রী একজন সঠিক লোকের হাতে তুলে দিয়েছেন। কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি, এতে অনেক বাধা আসছে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ

জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, অতিরিক্তি পুলিশ সুপার নুরে আলম, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইজিসিবির এমডি অরুন কুমার সাহাসহ আরো অনেকে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here