ডাকাতদের ছুরিকাঘাতে নিখোঁজ টলার চালকের লাশ শীতালক্ষ্যা থেকে উদ্ধার

0
609

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতালক্ষ্যা নদীতে ট্রলারে ডাকাতদের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেড সুকানীর (চালক) রশীদের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোরে সিদ্ধিরগঞ্জ গোদনাইল মেঘনা গিপো সংলগ্ন শীতালক্ষ্যার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ভোর ৭ টার সময় এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা এসআই ইব্রাহীম পাটোয়ারী বলেন, বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে সুকানী রশীদ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান।

Advertisement

পরের দিন নদীতে তল্লাশি করেও তার কোন খোঁজ মেলেনি। শুক্রবার ভোরে শীতালক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় ফোন করে জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করি। গত বুধবার রাত আনুমানিক ১ টার সময় সিদ্ধিরগঞ্জের সাধুরঘাট

এলাকায় ডাকাতির কবলে পড়ে এম ভি আল ওলি নামের একটি বাল্কহেডসহ আরও ৬ টি বাল্কহেড। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এমভি ওলির সুকানী রশীদ পাটোয়ারী (৩২) আহত হয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here