ভন্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর কীর্তি কালাপ

0
874

উত্তর বঙ্গের নওগাঁ জেলার সদর উপজেলার  উল্লাসপুরে মোঃ আবুল কালাম আজাদ, পিতা মোঃ মজিবর রহমান নামে এক ভন্ড, প্রতারক ও ধর্ম ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেছে।  যে কিনা, সহজ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে ঝাড়ফুঁক,  কুফরি কালামের মাধ্যমে যাদুটোনার দ্বারা লক্ষ্য লক্ষ্য  টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতারনার কৌশল হিসেবে বেছে নিয়েছেন, তথ্য প্রযুক্তির হাতিয়ার।  নিজের ঘরে বসে বিভিন্ন যায়গার নাম ব্যবহার করে পিছনে ব্যানাড় তৈরি করে তার নিজের ঘরের লোকজনকে ব্যবহার করে মঞ্চ তৈরি করে  ভিডিও ক্যামেরার মাধ্যমে তার রেকর্ড করা ওয়াজ ইউটিউবসহ ফেসবুকে ছেড়ে দিয়ে সহজ সরল মানুষের আস্থা অর্জন করার কৌশল বেছে নিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে আনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, আবুল কালাম আজাদ তার ঘরের লোকজনকে ব্যবহার করে কারো কারো মুখে মুখোশ পরিয়ে মঞ্চে তার দুই পাশে বসিয়ে নিজে ওয়াজ মাহফিল রেকর্ড করছে এবং মাঝে মধ্যে দর্শক হিসাবে পূর্বে ধারণকৃত বিভিন্ন ওয়াজ মাহফিলের দর্শকের দৃশ্য এডিট করে বসিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে মানুষের সাথে প্রতারণা করছেন।

Advertisement

তার এসব কর্মকাণ্ড সরেজমিনে তদন্ত করে আরো দেখা যার, সমস্যার ধরন বুঝে, আগত ব্যাক্তির মোটিভ বুঝে চিকিৎসার হাদিয়া গ্রহণ করে থাকেন।  মানুষের ধরন বুঝে ৫ হাজার থেকে করে ৫০ হাজার পর্যন্ত হাদিয়া নিয়ে থাকেন।

অভিযোগের প্রেক্ষিতে একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি রোগী সেজে তার বাড়িতে গেলে উক্ত ভন্ড কবিরাজ আবুল কালাম আজাদ তার সাথেও একই আচারন করেন। এ-থেকেই প্রমানিত হয় যে, সে আসলেই একজন  ধর্ম ব্যবসায়ী প্রতারক। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারক,  আবুল কালাম আজাদ এর বাড়ির পাশের এক বৃধ্য লোক বলন, আবুল কালাম আজাদ একজন প্রতারক,  তার ভয়ে আস পাশের মানুষ তাকে কিছু বলতে সাহস পান না। জানতে পারলে ঐ ব্যাক্তিকেও জাদুটোনা করে সর্ব শান্ত করবে।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহুদিন যাবৎ আজাদ তার এহেন কর্মকাণ্ড চালিয়ে আসছে। জানা যায়, ভন্ড কবিরাজ একসময় রিকশা চালিয়ে তার সংসার চালাতেন। বর্তমানে ভণ্ডামির আশ্রয় নিয়ে সে কবিরাজির মাধ্যমে লক্ষ্য লক্ষ্য টাকা কামিয়ে নিয়েছেন।  চড়েন দামি গাড়িতে। বাসায় লাগানো এয়ারকন্ডিশন। আনুসন্ধান করে জানা গেছে তার কোন চাকুরী অথবা ব্যবসা নেই।

তাহলে এত সম্পদ, বিত্তশালী হলেন কি করে তা প্রশাসনের জানা দরকার আছে বৈকি। বর্তমান সরকার যেখানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে ভন্ড প্রতারক আবুল কালাম আজাদ এর মত ব্যাক্তিরা এসব করার সাহস পান কি কর। বিস্তারিত অনুসন্ধান পূর্বক সমিক্ষান্তে ধাপে ধাপে প্রকাশ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here