দুর্নীতির কালো বিড়াল বেলাল হোসেনের অঢেল সম্পদের হিসাব দেখার কেউ নেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43564

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43564, 'post_views_count', '0')

0

নাজনীন: দুই আনার চাকুরীজীবী ঘুষের টাকায় শতকোটি টাকার মালিক বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর ঘুষ, দুর্নীতির টাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।  সম্প্রতি তিনি বেনাপোল বন্দরে দায়িত্ব পালনকালে ১১ লাখ টাকা ডিউটি আদায় দেখিয়ে মালামালসহ সাতটি ট্রাক ছেড়ে দেন। কিন্তু শুল্ক গোয়েন্দা কর্মকর্তা কাউসার আলম পাটোয়ারি ওই মালামাল জব্দ করলে দেখা যায় ওই মালামালের ডিউটি ছিল ৮০ লাখ টাকা। মোটা অঙ্কের ঘুষ নিয়ে বেলাল হোসেন চৌধুরী ওই সাতটি ট্রাক মালামালসহ খালাস করে দিয়েছিলেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে এলে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে ঘুষ নিয়ে আটককৃত পণ্য খালাসের মাধ্যমে শতকোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করে। বেলাল চৌধুরীকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

Advertisement

দুদক সূত্রে জানায়, বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে কিছু সি অ্যান্ড এফ এজেন্টের সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দুদক বেলালের নামে-বেনামে প্রায় শতকোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে।

এর মধ্যে রয়েছে রাজধানীর বারিধারায় এফ ব্লকে ১২ নম্বর প্লটে পাঁচ কাঠা জমির ওপর পাঁচতলা বাড়ি, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। নিউ ইস্কাটনে বিয়াম ভবনের পাশে বেস্ট উইশেস কোম্পানি থেকে বেলালের স্ত্রীর নামে কেনা চার কোটি টাকা মূল্যের চার হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট। বারিধারায় ডি ব্লকে পাঁচ কাঠা এবং পূর্বাচলে ১০ কাঠা আবাসিক প্লট। যমুনা ফিউচার পার্ক ও অন্য আরেকটি মার্কেটে রয়েছে কয়েক কোটি টাকার চারটি দোকান। গাজীপুরে ভাইয়ের নামে সফিনা গার্মেন্ট, আশুলিয়ায় ১০ বিঘা জমি এবং দেশ থেকে টাকা পাচার করে কানাডায় সুরম্য অট্টালিকা ক্রয়। কানাডার সেই বাড়িতে তাঁর ছেলে-মেয়েরা বাস করে। এ ছাড়া বেলালের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে রয়েছে ৫০ বিঘা জমি। তার এই বিলাস বহুল জীবন যাপন কি ভাবে সম্ভব? তার এই অঢেল সম্পদের উৎস কোথায়। দুদকের তা খতিয়ে দেখা উচিত।

গাজীপুরে ভাইয়ের নামে সফিনা গার্মেন্ট, আশুলিয়ায় ১০ বিঘা জমি এবং দেশ থেকে টাকা পাচার করে কানাডায় সুরম্য অট্টালিকা ক্রয়। কানাডার সেই বাড়িতে তাঁর ছেলে-মেয়েরা বাস করে। এ ছাড়া বেলালের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে রয়েছে ৫০ বিঘা জমি। তার এই বিলাস বহুল জীবন যাপন কি ভাবে সম্ভব? তার এই অঢেল সম্পদের উৎস কোথায়। দুদকের তা খতিয়ে দেখা উচিত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here