ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকা চট্টগ্রাম ও সিলেট ট্রেন চলাচল আপাতত বন্ধ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75656

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75656, 'post_views_count', '0')

0

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ-লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

ওই স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here