বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75756

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75756, 'post_views_count', '0')

0

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮পিব স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় একটি ইজিবাইক আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় পুটখালী  মসজিদবাড়ী চেক পোষ্ট হতে ১৮টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত আকতারুল ইসলাম (২০) বেনাপোল পোর্ট থানার  খলশী গ্রামের আবু বক্কর’র ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পুটখালী বিওপিতে কর্মরত জেসিও নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেক পোষ্ট পাকা রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) ও একটি ইজিবাইকসহ আকতারুল ইসলামকে আটক করে। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ১,৮৮,৩৪,৬৮৬/ টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here