ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নুরু মেম্বারের বাড়িতে শ্রমিকলীগ নেতা মো: আজাদের হাতে স্ত্রী ফারহানা আক্তার টুম্পা(২১) খুন হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নুরু মেম্বার বাড়ির শরিয়ত উল্যাহর পুত্র শ্রমিকলীগ নেতা আজাদের সাথে ২০১৫ ইসলামী শরিয়ত মোতাবেক পাশ্ববর্তি কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির আবুল কাশেমের কন্যা ফারহানা আক্তার টুম্পার বিয়ে হয়। দুই বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে এক বছরের একটি কন্যা সন্তার জম্ম নেয়। আজাদের নির্ধারিত কোন কর্ম নেই। চৌমুহনীর গোলাবাড়ির বাজারের মুখে সামান্য সবজি বিক্রি করে বলে জানা গেছে। এদিকে অর্থলিপ্সু আজাদ বিয়ের সময় টুম্পার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা দেয়। এর পর মোটা অংকের যৌতুকের জন্য আজাদ টুম্পাকে বিভিন্ন সময় নির্যাতন করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে টুম্পার পরিবারের সদস্যরা সাধ্যমতো আজাদতে আর্থিক সহযোগীতা করতো। শনিবার দুপুরে আজাদ বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য টুম্পাকে চাপ দেয়। টুম্পা বাবার বাড়ি থেকে টাকা আনতে অপারগতা প্রকাশ করায় আজাদ ও তার পরিবারের সদস্যরা টুম্পাকে নির্যাতনের পর হত্যা করে। খবর পেয়ে বিকাল ৩ টার দিকে নিহতের পরিবারের সদস্যা এসে দেখে টুম্পার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় কৌশলে ঘাতক আজাদও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত গৃতবধুর গলায় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে।
নিহত গৃহবধুর পরিবারের সদস্যরা জানান, আজাদ এর আগেও তিন বিয়ে করেছে। তারা কেউ আজাদের সংসারে টিকেনি। আমরা বিষয়টি পরে জানতে পারি।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান জানান, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। এখনো থানায় মামলা হয়নি। মামলা হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বেগমগঞ্জে শ্রমিকলীগ নেতার হাতে গৃহবধু খুন
Advertisement
Advertisement
