উজিরপুরে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার

0
1413

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদি গ্রামের গৃহবধুকে এক লম্পট কর্তৃক ধর্ষণের চেষ্টা। থানায় মামলা দায়ের। আসামী গ্রেফতার। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের আলামদি গ্রামের নির্মল সমদ্দারের স্ত্রী(৩৬)কে একই গ্রামের জুড়ান সমদ্দারের ছেলে লম্পট অখিল সমদ্দার(৪৫) বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী বাড়িতে না থাকার সুবাদে অখিল সমদ্দার ৩০ জুন রাত ১০ টায় গৃহবধুর বসত ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে ঐ লম্পট পালিয়ে যায়। এ ব্যাপারে গৃহবধুর স্বামী নির্মল সমদ্দার ৫ জুলাই বাদী হয়ে অভিযুক্ত অখিল সমদ্দারকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা হলে উজিরপুর মডেল থানার এস,আই আমির হোসেন ব্যাপক অভিযান চালিয়ে ৬ জুলাই আগৈলঝাড়া থেকে আসামীকে গ্রেফতার করে। ৭ জুলাই আসামী অখিল সমদ্দারকে জেল হাজতে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা যায় অখিল সমদ্দার ইতিপূর্বে আলামদি গ্রামে এক নারীর সাথে অবৈধ মেলামেশা করে জনতার রোষানালে পড়ে গণধোলাইয়ের শিকার হয়। এ ব্যাপারে এলাকাবাসী ঐ লম্পটের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here