ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবীতে মানববন্ধন, সমাবেশ, মহাসড়ক অবরোধ ও প্রধানমন্ত্রী বারাবর ম্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীর চৌরাস্তায় এন.বি.সি গ্রুপের আয়োজনে, নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপ ও নোয়াখালী পেইজ এর সহযোগীতায় ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের আহবানে সাড়াদিয়ে এ সময় হাজার হাজার স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, জেলা পরিষদ সদস্য আক্তার হোসেন, জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বাবু তপন মজুমদার, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নাইম উদ্দিন রাসেল, এন.বি.সি গ্রুপের গাজী হোসেন, নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপের আল মামুন, মোরশেদ হোসেন, নোয়াখালী পেইজের মিজান রহমান সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ, স্কুল- কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তাগন বলেন, ভৌগলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ও ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে নোয়াখালীকে বিভাগ ঘোষনা না করার কোন যৌক্তিকতা নেই। বক্তারা দ্রুত বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবী জানান। মানববন্ধন, সমাবেশ শেষে এলাকাবাসী নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সয়ম দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রী বারাবর ম্মারকলিপি প্রদান করা হয়।

