উন্নত সেবার মান দিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ করছে পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কো¤পানি লিমিটেড। সেবা ও প্রবৃদ্ধির গতি আরো বেগবান করতে কো¤পানির পরিচালনা পর্ষদ ও সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারী একযোগে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) বিশিষ্ট বিমা প্রশিক্ষক এম এ সালাম। সম্প্রতি রাজধানীর মতিঝিলে প্রভাতী ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে তিনি এসব কথা বলেন। প্রভাতী ইন্স্যুরেন্সের সেবার মান, সম্ভাবনা ও বর্তমান বিমা খাতের অবস্থান নিয়ে এই বিমাবিদ কথা বলেন।
অপরাধ বিচিত্রা ঃ বিমা খাতে আপনার ক্যারিয়ার গড়ার গল্পটা যদি পাঠকদের জানান।
এম এ সালাম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করে ১৫ মার্চ ১৯৮৮ সালে ইন্স্যুরেন্সে যোগদান করি। তখন সাধারণ বিমা স¤পর্কে আমার কোনো ধারণা ছিল না। কারণ, এর আগে আমি টানা সাত বছর ইংরেজি প্রভাষক ছিলাম। বিমা পেশায় যোগদান করে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করি। এর পরে ১৯৯৮ সালে প্রভাতী ইন্স্যুরেন্সে জেনারেল ম্যানেজার (জিএম) পদে যোগদান করি।
অপরাধ বিচিত্রা ঃ অন্যান্য পেশা রেখে কিংবা শিক্ষকতা ছেড়ে বিমা পেশার আসার কারণ কী?
এম এ সালাম ঃ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ১৯৭৪ সালে এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে আমি প্রথম স্থান অর্জন করি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের ছাপ রেখেছি। পেশাজীবন প্রথম শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম। তাই এখনো শিক্ষকতা করি। অন্যদিকে বিমার তাত্ত্বিক বিষয়ে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। এককথায় বলতে পারেন, নেশা থেকেই বিমা পেশায় আসা। এ পেশাকে বেশ উপভোগ করছি।
অপরাধ বিচিত্রা ঃ প্রভাতী ইন্স্যুরেন্স কো¤পানি স¤পর্কে কিছু বলেন।
এম এ সালাম ঃ ১৯৯৬ সালে দ্বিতীয় প্রজন্মের বিমা কো¤পানি হিসেবে প্রভাতী ইন্স্যুরেন্স যাত্রা শুরু করে। স্বনামধন্য ভাইয়া গ্রুপের অর্থায়নে এই কো¤পানির পথচলা। ক্রেডিড রেটিংয়ে এ-প্লাস প্রাপ্ত এই ইন্স্যুরেন্স কো¤পানি সারা দেশে ৫৪টি শাখার মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে। ইতিমধ্যে আইএসও সনদও অর্জন করেছে এ কো¤পানি।
অপরাধ বিচিত্রা ঃ অন্যান্য জেনারেল বিমা থেকে আপনার কো¤পানির বিশেষত্ব বা পার্থক্য কী?
এম এ সালাম ঃ বিমা খাতে দক্ষ জনশক্তির বড়ই অভাব। এমন পরিস্থিতিতে প্রভাতী ইন্স্যুরেন্স সকল স্তরের জনশক্তিকে প্রশিক্ষিত করেছে। বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শাখা ব্যবস্থাপকদের। কারণ, বিমা একটি টেকনিক্যাল বিষয়। এ খাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অন্যদিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালাইজেশন করা হয়েছে পুরো প্রভাতী ইন্স্যুরেন্সকে। ফলে গ্রাহকরা প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন।
অপরাধ বিচিত্রা ঃ প্রভাতী ইন্স্যুরেন্স গ্রাহকদের কী কী সেবা দেয়?
এম এ সালাম ঃ আইএসও সনদপ্রাপ্ত প্রভাতী ইন্স্যুরেন্স গ্রাহকদের ২৬টি সার্ভিস দিয়ে আসছে। এর মধ্যে অন্যতম হলো ফায়ার (অগ্নি) ইন্স্যুরেন্স, মেরিন হুল, অল ইন্ডাস্ট্রিজ ইন্স্যুরেন্স, মোটর ভেহিক্যাল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি।
অপরাধ বিচিত্রা ঃ সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমে আপনার বিমার অবদান কতটুকু?
এম এ সালাম ঃ সিএসআর কার্যক্রমে আমাদের কো¤পানির অবদান উল্লেখযোগ্য। মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় প্রভাতী ইন্স্যুরেন্স কো¤পানি। এ ছাড়া খেলাধুলা ও শিক্ষা খাতে আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যয় করি।
অপরাধ বিচিত্রা ঃ সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিক¤েপ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে বলতে গেলে ঘন ঘন ভূমিক¤প হচ্ছে। তারপরও আমাদের এখানে ভূমিক¤প বিমা জনপ্রিয় হচ্ছে না কেন?
এম এ সালাম ঃ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা রয়েছে। আর ভূমিক¤েপ অবকাঠামো কিংবা
দালানকোঠার জন্য বিমা করার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। বিমা খাতের স্টেকহোল্ডারদের উচিত এ ব্যাপারে মানুষকে সচেতন করা। আর মানুষ সচেতন হলে ভূমিক¤প সহনীয় ভবন নির্মাণে আগ্রহী হবে।
অপরাধ বিচিত্রা ঃ বর্তমান বিমা খাতের অবস্থানকে কীভাবে মূল্যায়ন করবেন?
এম এ সালাম ঃ বিমা খাতের অবদান দিন দিন বাড়ছে। গ্রাম থেকে শহর পর্যন্ত এর বিস্তার ঘটছে। এ খাতে কর্মসংস্থানও বাড়ছে। ভবিষ্যতে বিমা খাতের অবদানে দেশের অর্থনীতি আরো গতিময় হবে বলে আশা করছি।
অপরাধ বিচিত্রা ঃ আপনার কো¤পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত, শেয়ারহোল্ডারদের উদ্দেশে কিছু বলুন।
এম এ সালাম ঃ ২০০৯ সালে আমরা শেয়ারবাজারে তালিকাভুক্ত হই। এর পর থেকেই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিয়ে আসছি। ভবিষ্যতে তাদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দিতে আমরা কাজ করে যাচ্ছি।
অপরাধ বিচিত্রা ঃ তরুণ ও চাকরিপ্রার্থীদের উদ্দেশে কিছু বলুন।
এম এ সালাম ঃ ইন্স্যুরেন্সে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ রয়েছে। আর এটি একটি উৎকৃষ্ট পেশা। তরুণ সমাজ যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করে এ পেশার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে।

