বিশ্ব ভোক্তা অধিকার দিবসে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার আলোচনা সভা অনুষ্ঠিত

0
810

১৫ইমার্চ বিকাল ৫টায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি আলোচনা সভা চট্টগ্রাম কদমতলী অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শামসুল হক। অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমদ ওসমান।

Advertisement

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি ওসমা গনি, এশিয়া টিভির চট্টগ্রাম দক্ষিন জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক, মোঃ রিপন, দৈনিক সরজমিন ব্যুরো চীফ এমরান হোসেন, একে বাংলা টিভির বার্তা সম্পাদক আজম খাঁন, সাংবাদিক এম,এ মান্নান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here