বিলের রাজা চলনবিল হবে ইকনোমিক হাব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22582

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22582, 'post_views_count', '0')

0

রাজশাহীঃ বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশকে হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানুফ্যকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। এর ফলে ২০২১ সালে আইসিটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে চায়। এরই অংশ হিসেবে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় ইনকিউবেশন সেন্টার, টেকন্যিকাল ট্রেনিং সেন্টার ও টেকন্যিকাল স্কুল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।

Advertisement

সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনশেষে এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আইটি সেক্টরে নানারকম ইনোভেশনের অংশ হিসেবে বিশ্বমানের প্রশিক্ষণের মধ্যদিয়ে একুশ শতকের উপযোগি দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। সিংড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ সমাপ্ত হলে এখান থেকে প্রশিক্ষণ নিয়েই তরুণ তরুণীরা তৈরী করবে বিশ্বমানের সফটওয়্যার।
অনুষ্ঠানে অনান্যের মধ্য বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক গৌরিশংকর ভট্টাচার্য, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।
উল্ল্যেখ্য, সিংড়াসহ দেশের ৭টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহন করেছে সরকার যেখানে প্রতিটি ৩৫,৫০০ বর্গফুট আয়তনবিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে যেখানে ১৫ হাজার জনকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here