দু’দিনেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ থানায় মামলা

0
601

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে শাকচর এলাকায় কিশোরীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।সোমবার ভোরে নিহত কিশোরীর বাবা ফয়েজ আহমদ বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনা দ’ুইদিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানিয়েছেন ময়নাতদন্তে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত রিপোর্ট আসলে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে কারা জড়িত এবং কি কারনে কিশোরীকে হত্যা করা হয়েছে। সে বিষয়ে তদন্ত চলছে। খুব শীঘই্র জড়িতদের চিহিৃত করে গ্রেফতার করা হবে।

Advertisement

জানাগেছে,শনিবার রাত ৮টার দিকে শাকচর এলাকায় একটি পুকুর পারে বিবস্ত্র অবস্থায় অপহৃত কিশোরী আসমার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরী বেচে আছে ভেবে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এসময় দায়িত্¦রত চিকিৎসা তাকে মৃত ঘোষনা করেন। ওইদিন সন্ধ্যার পর থেকে আসমা নিখোঁজ ছিল। কিশোরীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এর আগের দিন শুক্রবার আসমাকে বাড়ীতে রেখে তার বাবার কর্মস্থল ফেনী যান তার মা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here