বিপিএল নিয়ে বাজি ভারতেও; গ্রেপ্তার ৫

0
753

দেশের আনাচে কানাচে এখন ক্রিকেট নিয়ে জুয়া খেলা কিংবা বাজি ধরার প্রচলন হয়ে গেছে। পুলিশ কুলিয়ে উঠতে পারছে না আইনী দুর্বলতার কারণে। আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া ম্যাচ নিয়েও চলছে বাজি। ঘটেছে খুনাখুনির মত ঘটনা! এবার বাজির দিক দিয়ে দেশের সীমানা

Advertisement

অতিক্রম করল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএল! হ্যাঁ, চলতি বিপিএল নিয়ে ভারতেও চলছে বেটিং! গত শুক্রবার হরিয়ানার গুরুগ্রামে বিপিএল নিয়ে বাজি ধরে পুলিশের ফাঁদে পড়েছে ৫ বাজিকর। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে খবর পেয়ে গুরুগ্রামের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় ফ্ল্যাটের দরজা খুলে দেন আশিস নামে অমৃতসরের এক ব্যক্তি। ফ্ল্যাটে প্রবেশ করে পুলিশ দেখে, সেখানে চারজন টেলিফোনে কথা বলছেন এবং টিভিতে নক-আউট পর্বের একটি ম্যাচ চলছে। আরও জানা গেছে, ফ্ল্যাটে আরও কিছু মোবাইল ফোন ছিল, যেগুলোতে বাজির দর উঠতে দেখা যায়। পুলিশ সেই ফ্ল্যাট থেকে ৭৪টি মোবাইল ফোনও জব্দ করেছে। গ্রেপ্তার হওয়া সবাই ভারতীয় নাগরিক। তাদের পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, চলতি আসরেই স্টেডিয়ামে বসে বেটিং করার সময় প্রায় ৭০ জনের মত আটক হয়েছিল। এর মধ্যে কয়েকজন ভারতীয় নাগরিকও ছিলেন। গত ৬ নভেম্বর বাজিতে বাধা দেওয়ায় ঢাকার বাড্ডায় খুন হন মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এমাদ উদ্দিন ওয়াসিম। আইনশৃঙ্খলা বাহিনীকে এই জুয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে দেশের সচেতন মহল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here