প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির মামলায় সব আসামির জামিন

0
679

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরীসহ সব আসামীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।   এ নিয়ে এ মামলাতে সব আসামির জামিন হলো। আজ সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম

Advertisement

(সিএমএম) আদালতে তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ প্রধান প্রকৌশলী দেবেশসহ ৯ জনের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেনের জামিন মঞ্জুর করেন। বিমান বন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মন্ডল, অতিরিক্ত উপ-পরিদর্শক রতন লাল দে ও মুন্সি আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here