বিদ্যা অর্জন করলে তা ব্যক্তিজীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ে : অর্থমন্ত্রী

0
523

আমরা ব্যক্তিগত জীবনে ঘুষ খাবো না, ঘুষ দেবো না। কারণ ঘুষ যারা খায় এবং যারা দেয় তারা জাহান্নামি। সবাইকে শিক্ষা অর্জন করতে হবে। কেননা বিদ্যা অর্জন করলে তা ব্যক্তিজীবনে চক্রবৃদ্ধি হারে বাড়ে।

Advertisement

 

যারা যত বেশি জ্ঞান অর্জন করবে, তারা তত বেশি জানবেন এবং সফল হবেন। যতদিন বাঁচব ততদিন মানুষ ও মানবাধিকারের জন্য কাজ করব বললেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। গতকাল শনিবার রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের বেশি বেশি সময় দেয়ার আহ্বান জানান। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলী ও লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান ও সিইও কাসমিরি কামাল, কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. চৌধুরী নাফিস সারাফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হামিদা আলী, সাউথ পয়েন্ট অ্যান্ড কলেজের পরিচালক মুনিমুন নাহার, অধ্যক্ষ উইং কমান্ডার (অব:) এম এম আমজাদ হোসেন, অধ্যক্ষ শামছুল আলম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here