বিজিবি বিএসএফ গোলাগুলি ; বিজিবির গুলিতে ১ বিএসএফ সদস্য নিহত;আহত আরও একজন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42931

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42931, 'post_views_count', '0')

0

কামরুল হাসান রুবেলঃ মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে.. বিএসএফ-এর সঙ্গে বিজিবি-র গুলি বিনিময়ের ঘঠনা ঘঠেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এক বিএসএফ জওয়ান। নিহত বিএসএফ সদস্যের নাম বিজয় ভান। আহত হয়েছেন আরও একজন। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি বিএসএফ-এর হেড কনস্টেবল। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। চর পাইকমারিতে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন ভারতীয় মৎস্যজীবী। স্থানীয়রা জানিয়েছেন, মাছ ধরতে ধরতে তাঁরা জিরো পয়েন্টে অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলে গিয়েছিলেন। অভিযোগ, সেইসময়ই ৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বিজিবি (Border Guard Bangladesh)। এরপরই তাঁদেরকে উদ্ধার করতে যান বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, তখনই বিএসএফ-এর সঙ্গে বিজিবি-র সংঘর্ষ শুরু হয়।

Advertisement

বিএসএফ-বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের আগেই গুলাগুলি লেগে যায়। ঘটনাস্থলেই মাথায় গুলি লেগে নিহত হয় ওই বিএসএফ সদস্য। আহত হন রাজবীর সিং নামে একজন হেড কনস্টেবল। বিএসএফ-এর ১১৭ নম্বর ব্যাটেলিয়নের হেড কনস্টেবল রাজবীর সিং। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি-র এভাবে গুলি চালনার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিএসএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রণব মণ্ডল নামে একজন ভারতীয় এখনও বিজিবি-র হেফাজতে রয়েছেন। বাকি দুজনকে উদ্ধার করতে পেরেছে বিএসএফ। ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা।.

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here