কামরুল হাসান রুবেলঃ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ‘অন্যায়ের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’- এর ব্যানারে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীার মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। কর্মসূচী পরবর্তী বক্তব্যে প্রতœতত্ত¡ বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, আমরা বর্তমান উপাচার্য ও তার পরিবারকে ব্যক্তিগতভাবে চিনি। তার বিরুদ্ধে করা অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্রকারী ও চিহ্নিত দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি ।
মাইক্রোবায়োলজী বিভাগের শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘আজকের উপস্থিতি বলে দিচ্ছে যে উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমাদের যৌক্তিক অবস্থানের কাছে আন্দোলনকারীদের অযৌক্তিক দাবি টিকবে না।’
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও কল্পিত দাবি করে ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। ডকুমেন্টারীতে বক্তারা দাবি করেন, ‘বিশ^বিদ্যালয়ের উন্নয়নের টাকা যেখানে ছাড়ই হয়নি সেখানে দুর্নীতি হবে কিভাবে? উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ মিথ্যাচার আর তারা মূলত উন্নয়নের বিরোধীতা করছে।
কিন্তু নতুন হল হলে শিক্ষার্থীরা হলে থাকার সুবিধা পাবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে। আমরা এই ভিসি ও তার পরিবারকে কাছ থেকে দেখেছি। তিনি খুবই মার্জিত, সৎ ও রুচিশীল মানুষ। তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়।’ ¯^রাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে উল্লেখ করে বলা হয়, ‘এটা পদ্মা সেতুর মত দুর্নীতি যেখানে টাকাই আসেনি কিন্তু দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়।’

