বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার

0
279
বিএনপির লোগো।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৪ নেতাকে বহিষ্কার করেছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বৃহস্পতিবার (১৬) মে এক বিবৃতিতে এই তথ্য জানায় দলটি।

Advertisement

বিবৃতিতে বলা হয়, আগামী ২৯ মে ২০২৪ তারিখ অনুষ্ঠাতব্য ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত
অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলা দেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের
পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে মহিলা ভা ইস চেয়ারম্যান প্রার্থী ঈসারত মুন্সি কে বহিষ্কার করেছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ। তিনি
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সিলেট বিভা গে বহিষ্কার করা হয়েছে নুরুল হক টিপুকে। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলা বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলালকে।
তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
রাজশাহী বিভাগে বহিষ্কার করা হয়েছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী
প্রামানিককে। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এর আগে ৩য় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করায় সাংগঠনিক ৯টি বিভাগে ৫২ জনকে বহিষ্কার করে বিএনপি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here